হাইটস অ্যান্ড হিলস একটি অলাভজনক সংস্থা যা ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের তাদের বাড়িতে ও সমাজে সফলভাবে বার্ধক্য কাটাতে সহায়তা করার জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিষেবা প্রদান করে। আমাদের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে কেস ম্যানেজমেন্ট, পরিচর্যাকারীদের জন্য সহায়তা পরিষেবা, স্বেচ্ছাসেবামূলক ও আন্তঃপ্রজন্মীয় কর্মসূচি এবং পার্ক স্লোপ সেন্টার ফর সাকসেসফুল এজিং।